আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার জাতীয় সংসদ ভবন-এ ডা. শফিকুর রহমান—সম্মানিত আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎগুলো আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলগুলো নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে ঐতিহাসিক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
যেসব মান্যবর প্রতিনিধি সাক্ষাৎ করেন, তাঁদের মধ্যে ছিলেন—
Tshering Tobgay (ভুটানের প্রধানমন্ত্রী)
Seema Malhotra (যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী)
Vikram Misri (ভারতের পররাষ্ট্র সচিব)
Ahmet Beris Ekinci (তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী)
Ahsan Iqbal (পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী)
Bala Nanda Sharma (নেপালের পররাষ্ট্রমন্ত্রী)
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।