সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম ইরান—বাস্তবতা কতটা? ইরানের নেতৃত্বে পরিবর্তন? আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে কি এখন প্রধান—গুঞ্জন না বাস্তবতা হোসেনপুরে মোবাইল কোর্ট অভিযান, ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা। কিশোরগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে প্রতিমন্ত্রী শরীফুল আলম। মৃত্যুর আগে শেষ বক্তৃতায় কী বলেছিলেন? আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা— গুজব, দাবি ও বাস্তবতা- আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু — ঘটনাটি কী এবং এর প্রভাব- প্রথম ১০ দিন কাঁচামাল, দ্বিতীয় ১০ দিন পোশাক, শেষ ১০ দিন পরিবহন—রমজানজুড়ে সিন্ডিকেটের চাপে নাকাল জনগণ “ইরান কখনোই আগে হামলা করে না, কিন্তু পাল্টা জবাব দেয় শক্ত হাতে” কুমিল্লা-৩ আসনে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী, এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

হোসেনপুরে মোবাইল কোর্ট অভিযান, ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা।

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবং অবৈধ পণ্য বিক্রিরোধে রোববার ১ ফেব্রুয়ারি ২০২৬ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন মোহসী মাসনাদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় বাজারের বিভিন্ন দোকান তদারকি করা হয়। অবৈধ ও অননুমোদিত পণ্য রাখার দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।
পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানের পাশাপাশি কাপড়ের দোকানেও অভিযান চালানো হয়। অভিযানে লক্ষ্য রাখা হয়েছে যে, বাজারে কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করা বা অনুমোদনবিহীন পণ্য বিক্রি না হয়।


মোহসী মাসনাদ বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারদর নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানিয়েছেন, বাজারে এই ধরনের অভিযান ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা। তারা আশা করছেন, ভবিষ্যতেও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর