বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিশোরগঞ্জে দোয়া ও কম্বল বিতরণ করলেন হাজী ইসরাইল মিয়া।

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কিশোরগঞ্জে দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের গাইটাল এলাকার জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া ও কম্বল বিতরণের আয়োজন করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে দোয়া পরিচালনা করেন নূরুল হেরা মাদ্রাসার শিক্ষক হাফেজ সাদ্দাম হোসেন। এতে অন্যদের মধ্যে জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবুল, কিশোরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলাল, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি মো. সিরাজ উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাসির উদ্দিন রিপন, ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন দুলাল ও সামছুল ইসলাম কেনু, বিএনপি নেতা মো. রুবেল মিয়া, পেশাজীবী সংগঠক আব্দুর রাজ্জাক প্রমুখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। দোয়া শেষে ২০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে নেতৃবৃন্দ কম্বল বিতরণ করেন।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় কিশোরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে তিনি দোয়ার আয়োজন করছেন। এ উপলক্ষ্যে ২৫০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড এলাকার ২০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এদিকে শীতের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে শীতার্তরা উচ্ছ্বসিত হন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর