শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কিশোরগঞ্জে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত যুবদলের নেতৃত্বে মাসুদ সুমনকে চান কিশোরগঞ্জের নেতাকর্মীরা ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির শপথ গ্রহণ কিশোরগঞ্জে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অবস্থানে প্রশাসন। শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার বিচার দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নেত্রকোনায় পরকীয়ার জেরে ব্যবসায়ীকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি

শেরপুরে অনলাইন জুয়ার বিস্তার রোধে অভিযান চালিয়ে মো. মানিক মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মানিক মিয়া জঙ্গলদী আমতলি এলাকার মো. নঈমদ্দিনের ছেলে। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি জেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক সাধারণ মানুষ। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে আমতলী বাজারে “মা-বাবার দোয়া এন্টারপ্রাইজ” এর সামনে অভিযান চালায়। এসময় মানিক মিয়াকে একটি স্মার্টফোনসহ আটক করা হয়। পরে তার মোবাইল ফোনে অনলাইন জুয়া পরিচালনা ও অংশগ্রহণের বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সদর থানায় সাইবার নিরাপত্তা অধ্যাদেশ-২০২৫ এর ২০(২) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান জানান, সমাজে অনলাইন জুয়ার ভয়াবহতা দিন দিন বাড়ছে। তরুণ সমাজকে এই অপসংস্কৃতি থেকে রক্ষা করতে ডিবি পুলিশের অভিযান চলমান থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর