সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হওয়া উচিত পড়াশোনাকেন্দ্রিক: মামুনুল হক 6 Reasons Ontario’s Fair-Play Casinos Prefer Interac Casino Payments Over Cards বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ

খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২২২ বার দেখা হয়েছে

খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রায়ত দিবস ও প্রেসক্লাবের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনখুলনা নগরীর খান জাহান আলী থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ আনসার আলীর ৬ ষ্ঠ প্রায়ণ দিবস ও প্রেসক্লাবের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ৭ মে বেলা সাড়ে ১২ টায় আলহাজ্ব গাফফার মোড়লের মৎস্য ঘেরে অনুষ্ঠিত হয়।

খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আসলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সেভেন এর চেয়ারম্যান ও দৈনিক ঢাকার সময় পত্রিকার প্রধান প্রকাশক ও সম্পাদক শেখ শাহীন। বিশেষ অতিথি ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোড়ল আব্দুল গফফার, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মহসিন বিশ্বাস, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের বাদামতলা শাখার সভাপতি নুরুল হক নুরু। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মামুন মোল্লা, রেজাউল ইসলাম, আবু জাফর , হাফিজ উদ্দিন, রিমন হোসেন, রেজাউল করিম সবুজ,আলমগীর খান, আকাশ, রহমাতুল্লাহ সাথী, সাব্বির হোসেন আলিফ, মুন্নি আক্তার। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক রিমন হোসেন।প্রধান অতিথি শেখ শাহীন তার বক্তব্য বলেন খান জাহান আলী থানা প্রেসক্লাব সাংবাদিকদের একটি আদর্শ সংগঠন। এ সংগঠন ভবিষ্যতে সাংবাদিকদের কল্যাণে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।এ সংগঠনের মাধ্যমে সাংবাদিকরা সুখ-দুঃখ হাসি কান্না উৎসব একে অপরের সাথে ভাগাভাগি করে নিবে এবং সাংবাদিক ঐক্য বজায় থাকবে বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের একটি নিজস্ব ফান্ড থাকবে যার অর্থ সাংবাদিকদের কল্যাণে ব্যয় করা হবে। খান জাহান আলী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের কল্যাণে ফান্ড বৃদ্ধিতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের খতিব মুফতি আব্দুল জব্বার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর