সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ী-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৩৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার কোদাল হাতে মাঠে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাউফলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন নালিতাবাড়ীতে স্কুল শিক্ষার্থীর সাইকেল চুরি, কয়েক ঘণ্টার মধ্যেই চোর আটক কিশোরগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা কিশোরগঞ্জে ট্রাফিক আইনে কঠোর অভিযান, মাঠে পুলিশ সুপার নিজেই নালিতাবাড়ীর তীব্র যানজটে আটকে ভ্যানগাড়িতেই প্রাণ গেল শ্বাসকষ্টের রোগীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৫ বইয়ের মোড়ক উন্মোচন কুড়িগ্রামে বিদ্যালয়ের বারান্দা থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ২ ১১ মে ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে ময়মনসিংহে হাফেজে কুরআন সংবর্ধনা আন্তর্জাতিক নার্স দিবসে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যালে জামায়াত নেতৃবৃন্দের শুভেচ্ছা

নালিতাবাড়ী-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৩৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী ও
পাশ্ববর্তী হালুয়াঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৭ মে) ভোর রাতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন হলদিগ্রাম ও কড়ইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের সময় জড়িত চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া মধুটিলা সীমান্ত এলাকায় অভিযান চালায় হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি ভারতীয় মদ ভর্তি কয়েকটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাগুলো জব্দ করে বিজিবি সদস্যরা।
এদিকে একই রাতে হালুয়াঘাট উপজেলার কুশপাড়া সীমান্ত এলাকাতেও অভিযান চালায় কড়ইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা। সেখান থেকেও পরিত্যক্ত অবস্থায় আরও বেশ কিছু ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।
জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর