মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি দখলকে কেন্দ্র করে শ্রীবরদীতে ভয়াবহ সংঘর্ষ, নিহত১ আহত ১৫ মাদক ও অপরাধ দমনে কিশোরগঞ্জে পুলিশের ব্যাপক অভিযান, আটক ৯০ কটিয়াদীতে ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর গলিত মরদেহ বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপন নালিতাবাড়ীতে টয়লেট থেকে শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত বিল্লাল গ্রেফতার সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, গণতন্ত্র ও অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নালিতাবাড়ী-হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযান, ৩৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার কোদাল হাতে মাঠে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাউফলে খাল পুনঃখনন কাজের উদ্বোধন নালিতাবাড়ীতে স্কুল শিক্ষার্থীর সাইকেল চুরি, কয়েক ঘণ্টার মধ্যেই চোর আটক কিশোরগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, প্রধান শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা

কটিয়াদীতে ব্যবসা প্রতিষ্ঠানে মিলল ব্যবসায়ীর গলিত মরদেহ

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদী-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জিল্লুর রহমান নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে কটিয়াদী পৌর সদরে বসবাস করতেন।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে সোমবার সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলে ভেতরে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের ভাষ্য, জিল্লুর রহমান কটিয়াদীতে দীর্ঘদিন ধরে “মুন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কালার ল্যাব” এবং “অন-টাইম প্লেট অ্যান্ড গ্লাস” নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
ঘটনার পরপরই কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কারখানার দুই কর্মী জানান, বৃহস্পতিবার দুপুরে তারা সর্বশেষ কাজ শেষে বের হন। এরপর আর তাদের কাজে ডাকা হয়নি। এদিকে কারখানায় কর্মরত এক ড্রাইভারেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
নিহতের স্ত্রী অন্তরা বলেন, “শুক্রবার দুপুরের পর থেকে তার ফোন রিসিভ হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর আজ ব্যবসা প্রতিষ্ঠানে তার মরদেহ দেখতে পাই।”
নিহতের স্বজনরা হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর