বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ২৫০তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ প্রেমঘটিত বিরোধে বন্ধুকে হত্যার অভিযোগ, শেরপুরে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২ শিশু রামিসা হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অসহায় মানুষের পাশে কাদির জঙ্গল ইউনিয়ন পরিষদ, চলছে ভিজিএফ চাল বিতরণ ভৈরবে ‘মাদক সম্রাট’ উমান মিয়া গ্রেফতার, ২০০ কারবারির নিয়ন্ত্রকের অভিযোগ জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছাতে কাজ চলছে : জামায়াত নেতৃবৃন্দ হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারকে সান্ত্বনা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী নদী বাঁচাতে মাঠে তরুণরা, নরসুন্দায় কচুরিপানা অপসারণ শুরু ঈদুল আজহা উপলক্ষে জাফরাবাদ ইউনিয়নে সরকারের মানবিক সহায়তা বিতরণ হাওরাঞ্চলের নদী ভাঙন পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরিন

ভৈরবে ‘মাদক সম্রাট’ উমান মিয়া গ্রেফতার, ২০০ কারবারির নিয়ন্ত্রকের অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযান চালিয়ে কথিত শীর্ষ মাদক কারবারি উমান মিয়াকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। বুধবার (২০ মে) সকাল ৯টার দিকে ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত উমান মিয়া (৩৭) ভৈরব উপজেলার ভৈরবপুর মধ্যপাড়া এলাকার আহিদ মিয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ভৈরবসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা ও চোরাচালান নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং তিনি একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
পুলিশ জানায়, উমান মিয়া প্রায় ২০০ জন চেইন মাদক কারবারির মূল নিয়ন্ত্রক হিসেবে এলাকায় পরিচিত ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, অবৈধ মাদক ব্যবসার বিপুল অর্থে তিনি এলাকায় একটি পাঁচতলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন। দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চললেও শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন তিনি।
কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ভৈরব থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ আরও জানায়, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর