রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

বিএনপি নেতা ওবায়দুল্লাহ উবায়েদের ইসলামবিরোধী বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া

  • আপডেট সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বাসিন্দা ওবায়দুল্লাহ উবায়েদ, যিনি কিশোরগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব ও বিএনপির নেতা, সম্প্রতি কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে একটি বাউল গানের অনুষ্ঠানে ইসলামবিরোধী বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উক্ত অনুষ্ঠানে তিনি কুরআন ও হাদিসের অবমাননাকর কিছু মন্তব্য করেন, যা মুসলিম ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত হানে। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয় বাসিন্দারা তার এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় ইসলামী সংগঠনসহ বিভিন্ন মহল প্রতিবাদ জানিয়েছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। অনেকেই দাবি করছেন, তার এই বক্তব্য ধর্মীয় উসকানি সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, ওবায়দুল্লাহ উবায়েদ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর