শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
অনলাইন জুয়া ও মা,দকা,সক্তি নিয়ে দ্বন্দ্বে বড় ভাইয়ের আ”ঘা”তে ছোট ভাই নিহত। শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলল ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ছাত্রশিবির, ক্ষমা দাবিতে বিবৃতি ঈদের আনন্দ ভাগাভাগিতে কটিয়াদীতে জামায়াতের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান বাউফল পাবলিক ফিল্ডে কোরবানির হাটের বর্জ্য অপসারণে মাঠে নামলেন ড. মাসুদ এমপি ঈদুল আযহা উপলক্ষে মহিনন্দ ইউনিয়নবাসীকে চেয়ারম্যান লিয়াকত আলীর শুভেচ্ছা। ঈদুল আযহায় সুতারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কবির উদ্দিন ভূঁইয়া ১৯৯তম শোলাকিয়া ঈদজামাতে নিরাপত্তায় বিজিবি মোতায়েন বিসিক ভবনধসে নিহত রাসেল মিয়ার পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ ছাত্রশিবির, ক্ষমা দাবিতে বিবৃতি

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটি বলেছে, দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে দায়িত্বশীল পদে থেকে অবমাননাকর মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক বলেন, বিশ্ববিদ্যালয়কে “কোচিং সেন্টার” বা “চা-চপ-সিগারেট বিশ্ববিদ্যালয়” হিসেবে উপস্থাপন করা শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষক, গবেষক ও দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকেও অসম্মান করার শামিল।

নেতৃবৃন্দ দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব, আবাসন সংকট ও সীমিত গবেষণা সহায়তার মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা দেশের শিক্ষা ও গবেষণাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা সূচকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থানও সেই বাস্তবতার প্রমাণ বলে তারা উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ ও মধ্যবিত্ত পরিবার থেকে আসা শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মধ্যেও কঠোর পরিশ্রম করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। তাই তাদের সংগ্রাম ও অর্জনকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।

ছাত্রশিবির নেতারা অবিলম্বে শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর