মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কণ্ঠশিল্পী মুজিব পরদেশীর হাত থেকে “গুণীশিল্পী সম্মাননা” পেলেন বাউল ছালমা বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত সুরক্ষা ও রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের আহ্বান কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ছয় মাস পর পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কিশোরগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কিশোরগঞ্জের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

শিশুশ্রম না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রম সংশ্লিষ্ট প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা শিশুশ্রম নির্মূল, শিশুদের শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিতকরণ এবং শোভন কর্মপরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সরকার, নিয়োগকর্তা, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আয়োজকরা জানান, শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের অধিকার সুরক্ষায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর