সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি, ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে এনসিপি, মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান ​কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান ‎নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ‎‘অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর চকরিয়ায় পানিবন্দি মানুষের পাশে জামায়াত, খাদ্যসামগ্রী বিতরণে মোহাম্মদ শাহজাহান বন্যাকবলিত সাতকানিয়ায় পানিবন্দী মানুষের মাঝে চবি ছাত্রশিবিরের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন নিউ মার্কেটে বাসযাত্রীদের ত্রাস, ২২ মামলার আসামি সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার

বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ত্রাণ বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্যোগকবলিত পশ্চিম চাম্বল ইউনিয়নের ডিপুটি ঘোনা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

রোববার আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাদুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং দুর্যোগ মোকাবিলায় সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ্ব জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য (সমাজকল্যাণ বিভাগ) আলহাজ্ব আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য মুহাম্মাদ আল ইকবাল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সগির হোসাইনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে তাদের মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি দুর্গত এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর