বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাকসুর প্রকাশনায় শহিদ ওসমান হাদির ৪৪ বক্তব্যের সংকলন ‘বারুদমাখা কথামালা’ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডাকসুর ৫ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় একই দিনে ৪ মৃত্যু নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ভৈরবে যুবলীগ নেতা আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা ১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা হালুয়াঘাটে ১৫০ পিস ইয়াবাসহ নালিতাবাড়ীর শ্রমিকদল নেতা গ্রেপ্তার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), এমপি। বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, এমপি।

এ সময় রাষ্ট্রপতি ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ‘সিরাত স্মরণিকা’র মোড়ক উন্মোচন করেন। পরে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মুফতী মুহাম্মাদ আব্দুল মালেকের পরিচালনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা ছাড়াও দেশের বিশিষ্ট আলেম-ওলামা, পীর-মাশায়েখ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর