রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করবে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমদ। বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা ও উপহার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ কার্ড নয়, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকটের স্থায়ী সমাধান চান মামুনুল হক অর্থসংকটে থমকে যাচ্ছিল চিকিৎসক হওয়ার স্বপ্ন, ফাতেমার পাশে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুলের সমাধিতে রিজভীকে নিয়ে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা ধর্মীয় আবহে কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, চরিত্র ও আদর্শের ওপর সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহর শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হযরতনগর এ ইউ কামিল মাদরাসার অধ্যক্ষ ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আজিজুল হক এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. ফয়জুল হক, মুফতি আহমদ শরীফ বিন আসাদ এবং করিমগঞ্জ সোবহানিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী রিয়াদী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ শহর জামায়াতের আমির মাওলানা আ. ম. ম. আব্দুল হক। সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি আবু নাছের মো. নয়িম।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ মানবতার জন্য সর্বোত্তম পথনির্দেশনা। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে তাঁর চরিত্র ও শিক্ষার বাস্তব প্রয়োগের মাধ্যমে ন্যায়, শান্তি ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

কনফারেন্সে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

কিশোরগঞ্জ সদর প্রতিনিধি/ মোস্তাফিজুর রহমান

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর