বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইব্রাহিমকে—লাঠিতে ভর দিয়ে গানই যার বেঁচে থাকার অবলম্বন নজরুল বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ

সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা স্বাস্থ্য বিভাগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুর রহমান।

সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি, হাসপাতালগুলোর কার্যক্রম, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন মো. দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় সাংবাদিকরা জেলার স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুর রহমান বলেন, “যেখানেই অনিয়ম হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর