নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করা পোশাক কারখানার শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে বেঁধেছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সোয়া চারটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি এলাকায় এ সংঘর্ষ শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এর আগে বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কটি অবরোধ করেন শ্রমিকরা। তাদের ব্যারিকেড দেবার চেষ্টা করলেও তা ভেঙে সড়কে ওঠেন শ্রমিকরা। তারা এ সড়কের শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম ও জালকুড়ি এলাকায় অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়।
সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শিবু মার্কেট এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। যান চলাচলও শুরু হয়