শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি কিশোরগঞ্জে গবাদিপশুর চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ১১৭০ পিস ইয়াবাসহ তিনজন আটক, একজনের বিরুদ্ধে ২০ মামলা অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

অজ্ঞাত লাশের পরিচয় পেতে সাংবাদিকদের সহযোগিতা চাইল কটিয়াদী হাইওয়ে পুলিশ, মানবিকতায় প্রশংসিত পুলিশ সদস্যরা

  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

ফরহাদ হোসেন রাজ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

একজন মানুষের জীবনের শেষ ঠিকানা যেন হারিয়ে না যায়, মৃত্যুর পরও যেন তাঁর পরিচয় মেলে, স্বজনদের কাছে ফিরে যেতে পারে তাঁর নিথর দেহ—এমনই এক মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী হাইওয়ে থানা পুলিশ। সড়কে পড়ে থাকা অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহের পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন মধ্য পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় শাহজাহানের ধানখেতের সামনে মহাসড়কের কিশোরগঞ্জগামী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নবীনূর রহমান। তিনি ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। তবে একাধিক যানবাহন মরদেহটির ওপর দিয়ে চলে যাওয়ায় সেটি বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

  1. এসআই মোহাম্মদ নবীনূর রহমান বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমি ঘটনাস্থলে ছুটে যাই এবং মরদেহটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, অনেকগুলো গাড়ি মরদেহটির ওপর দিয়ে চলে যাওয়ায় সেটি বিকৃত হয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, যেন মরদেহটি তাঁর পরিবারের কাছে পৌঁছে দিতে পারি। এ জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। সংবাদমাধ্যমে খবরটি প্রচার হলে হয়তো দ্রুত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।”
    পুলিশের এই উদ্যোগে ফুটে উঠেছে দায়িত্ববোধ, পেশাদারত্ব ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। একজন অজ্ঞাত ব্যক্তির পরিচয় উদ্ধার করে তাঁর স্বজনদের কাছে শেষবারের মতো ফিরিয়ে দেওয়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
    আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার যে পরিচয় কটিয়াদী হাইওয়ে পুলিশ দিয়েছে, তা সমাজে ইতিবাচক বার্তা বহন করে। পরিচয়হীন অবস্থায় যেন কোনো মানুষের শেষ বিদায় না হয়, সেই প্রত্যাশায় পুলিশের এ উদ্যোগে সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

পরিচয় শনাক্তে যোগাযোগের অনুরোধ
কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারলে অথবা নিখোঁজ কোনো স্বজনের সঙ্গে মিল খুঁজে পেলে কটিয়াদী হাইওয়ে থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
যোগাযোগ:
অফিসার ইনচার্জ (ওসি): ০১৩২০১৮৪৭১২
এসআই মোহাম্মদ নবীনূর রহমান: ০১৭৬৬১৪২৬৩৬

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর