কুড়িগ্রামের রৌমারীতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দুই হাট-বাজারের ইজারাদারকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার পরিচালিত এ অভিযানে রৌমারী হাট বাজারের ইজারাদারকে ৩৫ হাজার টাকা এবং কর্তিমারী হাট বাজারের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।
প্রশাসন জানায়, নিয়মিত হাট-বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।