রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত টোল আদায়ে দুই হাটের ইজারাদারকে জরিমানা ঈদ আনন্দ ভাগাভাগি করতে ১ হাজার পরিবারে উপহার পৌঁছে দিলেন ফরহাদ হোসেন রৌমারীতে ট্রাকটরের সঙ্গে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত পেশাগত দায়িত্ব শেষে ফেরার পথে হামলা, আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজ হাসপাতালে ত্রিশালে দরিয়ারপুর ধরার খাল পুনঃখননের উদ্বোধন ঈদ উপলক্ষে লতিবাবাদে দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা চোখ-মুখ বেঁধে লুট: কটিয়াদীতে প্রবাসীর ভাইসহ আটক ২ শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

পেশাগত দায়িত্ব শেষে ফেরার পথে হামলা, আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজ হাসপাতালে

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

ফরহাদ হোসেন রাজ–এর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে একদল সন্ত্রাসী সাংবাদিক ফরহাদ হোসেন রাজের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল–এ ভর্তি করেন।

বিবৃতিতে বলা হয়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একজন সাহসী সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে পরিচালিত সুপরিকল্পিত হামলা। দীর্ঘদিন ধরে সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় একটি কুচক্রী মহল ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়েছে বলে সাংবাদিক নেতারা মনে করছেন।
তারা আরও বলেন, একজন কর্মরত সাংবাদিকের ওপর প্রকাশ্যে এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা, সত্য প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা প্রমাণ করে, অপরাধীরা সত্য ও ন্যায়ের কণ্ঠরোধে মরিয়া হয়ে উঠেছে।
ঘটনার পর পুলিশ একজন হামলাকারীকে গ্রেপ্তার করলেও হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যান্যদের এখনো গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসী, মদদদাতা ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজের দ্রুত সুস্থতা কামনা এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর