রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত টোল আদায়ে দুই হাটের ইজারাদারকে জরিমানা ঈদ আনন্দ ভাগাভাগি করতে ১ হাজার পরিবারে উপহার পৌঁছে দিলেন ফরহাদ হোসেন রৌমারীতে ট্রাকটরের সঙ্গে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত পেশাগত দায়িত্ব শেষে ফেরার পথে হামলা, আহত সাংবাদিক ফরহাদ হোসেন রাজ হাসপাতালে ত্রিশালে দরিয়ারপুর ধরার খাল পুনঃখননের উদ্বোধন ঈদ উপলক্ষে লতিবাবাদে দরিদ্র পরিবারের মাঝে সরকারি সহায়তা চোখ-মুখ বেঁধে লুট: কটিয়াদীতে প্রবাসীর ভাইসহ আটক ২ শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ রামিসা হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

রৌমারীতে ট্রাকটরের সঙ্গে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ ট্রাকটরের সঙ্গে অটোগাড়ির মুখোমুখি সংঘর্ষে সজিব চন্দ্র দাস নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত সজিব চন্দ্র দাস রৌমারী সদর ইউনিয়নের নমদাসপাড়া গ্রামের নালুরাম দাসের ছেলে।

শনিবার (২৩ মে) বিকেলে রৌমারী সদর ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোগাড়ি যাত্রী নিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ট্রাকটরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোগাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সজিব চন্দ্র দাস নিহত হন।

দুর্ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবৈধ ট্রাকটর চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর