শনিবার, ২০ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

অবহেলার মাঝে জীবন-মৃত্যুর লড়াই: গত জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে আহত সাইফুলের পাশে কে দাঁড়াবে?

  • আপডেট সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

৪ আগস্ট কিশোরগঞ্জে ঘটে যাওয়া অশান্ত পরিস্থিতিতে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তরুণ মোঃ সাইফুল ইসলাম। মাথায় গুলি নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অথচ এত বড় একটি ঘটনার পরও আজ পর্যন্ত প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল ব্যক্তি তার খোঁজ নিতে আসেননি।

সাইফুলের পরিবার দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পরিবারটি এখন অসহায়ভাবে তাকিয়ে আছে মানবতার হাত বাড়ানোর অপেক্ষায়।

একজন তরুণের জীবনের এমন সংকটময় মুহূর্তে প্রশাসনের উদাসীনতা এবং সমাজের নীরবতা আমাদের মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করে। তাই কিশোরগঞ্জের স্থানীয় সমন্বয়ক, দায়িত্বশীল ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান, সাইফুলের চিকিৎসা নিশ্চিত করতে এখনই এগিয়ে আসুন। আপনার সাহায্য একটি জীবন বাঁচাতে পারে।

সাইফুলের পাশে দাঁড়ান। একসঙ্গে মানবতার একটি উদাহরণ গড়ি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর