মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মেম্বার পদপ্রার্থী পারভেজ সানির ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন আজিজনগরে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত, আর্থিক সহায়তা ও উপহার বিতরণ মাঠ সংস্কারে বিলম্বের প্রতিবাদে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মাছ অবমুক্ত করল ডাকসু বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রৌমারীর মাদক কারবারি রকিব হাসান ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ আটক সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি, ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে এনসিপি, মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান ​কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান

আজিজনগরে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত, আর্থিক সহায়তা ও উপহার বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে সাম্প্রতিক পাহাড়ধসে প্রাণ হারানো পরিবারের সদস্যদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে নিহত দুই পরিবারের স্বজনদের মধ্যে নগদ অর্থ ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে আজিজনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এম এস আব্দুছ ছালাম আজাদ।

এর আগে জামায়াতের নেতারা পাহাড়ধসে নিহত পাঁচজনের কবর জিয়ারত করেন এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং তাদের সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুহাম্মদ শাহজাহান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের পাশাপাশি ইসলামেরও শিক্ষা। তিনি বলেন, দুর্যোগে আক্রান্ত মানুষের সহায়তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবে।

তিনি পাহাড়ধসপ্রবণ এলাকায় ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করে দ্রুত নিরাপদ পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম এবং জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল। এছাড়া জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর