সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা হালুয়াঘাটে ১৫০ পিস ইয়াবাসহ নালিতাবাড়ীর শ্রমিকদল নেতা গ্রেপ্তার যুদ্ধের আবহে রাশিয়ায় জাতীয় পতাকা দিবস উদযাপন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা সীরাতুন্নবী সেমিনারে ডা. শফিকুর রহমান: ‘আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ’ নিউজনগরের দুই বছর পূর্তি: কিশোরগঞ্জে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত ১,৫০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

রাজধানীর গেন্ডারিয়া সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত ‘A+ সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ দেলাওয়ার হোসেন। সঞ্চালনা করেন সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ডাকসু ভিপি আবু সাদিক কায়েমসহ ছাত্রশিবির ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর