শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

এসএসসি-দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার দেখা হয়েছে

রাজধানীতে চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান এমপি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তিনি মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয়, কাজীপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা এবং শহীদ পুলিশ স্মৃতি কলেজের পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় তিনি পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তাদের শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও ভালো ফলাফলের কামনা করে তিনি দোয়া করেন। পাশাপাশি কেন্দ্র সংশ্লিষ্টদের উদ্দেশ্যে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

তিনি বিশেষভাবে পরীক্ষাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন, যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য তৈরি অস্থায়ী বসার ব্যবস্থা ও পানির সুবিধাও ঘুরে দেখেন তিনি। প্রচণ্ড গরমে এসব উদ্যোগকে স্বস্তিদায়ক উল্লেখ করে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর