শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় সীমান্তে নি/হত মুজিব আলীর পরিবারের পাশে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর: অর্থনীতি, কূটনীতি ও বৈশ্বিক অংশীদারিত্বে নতুন অধ্যায়ের সূচনা নবীন শিক্ষার্থীদের বরণে উৎসবমুখর সফর আলী কলেজ আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসে সম্পন্ন হবে: সড়ক ও সেতু প্রতিমন্ত্রী ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি তরুণ প্রযুক্তি উদ্যোক্তা শাহিন মোল্লা এসএম-এর ডিজিটাল উদ্যোগ আলোচনায় নারায়ণগঞ্জে ১ লাখ ৪০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন তারেক রহমান

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনের সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন ২০২৬) স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে উভয় নেতা ইতিবাচক মত প্রকাশ করেন।

দুই প্রধানমন্ত্রী রাজনৈতিক যোগাযোগ, ব্যবসায়িক সহযোগিতা এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে।

বৈঠকে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন। বিশেষ করে দক্ষ জনশক্তি বিনিময়, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিভিত্তিক শিল্প এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে যৌথ উদ্যোগের সুযোগ নিয়ে আলোচনা হয়।

এ সময় জাতিসংঘের অধীনে ‘ওয়াটার ডিপ্লোম্যাসি’ বা পানি কূটনীতি বিষয়ক একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগে বাংলাদেশের সমর্থন কামনা করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর