রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি, ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যার্তদের পাশে এনসিপি, মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান ​কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান ‎নান্দলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ‎‘অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর চকরিয়ায় পানিবন্দি মানুষের পাশে জামায়াত, খাদ্যসামগ্রী বিতরণে মোহাম্মদ শাহজাহান বন্যাকবলিত সাতকানিয়ায় পানিবন্দী মানুষের মাঝে চবি ছাত্রশিবিরের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আকস্মিক বন্যা মোকাবিলায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন নিউ মার্কেটে বাসযাত্রীদের ত্রাস, ২২ মামলার আসামি সংঘবদ্ধ ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা’ গ্রেপ্তার

​কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগের আহ্বান

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

১২ জুলাই, ২০২৬

​কিশোরগঞ্জ জেলার সার্বিকম আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
​কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সোহানা নাসরিন-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি।
​সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ জালাল উদ্দীন।
​সভার আলোচনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক বিশদভাবে উঠে আসে। বিশেষ করে হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধ, শহরে চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়। জননিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।


​সভায় বক্তারা বলেন, “জননিরাপত্তা বিধান এবং নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য।” জেলা প্রশাসন কিশোরগঞ্জের এই লক্ষ্য অর্জনে সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করা হয়।
​সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এরশাদুল আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।
​সভা শেষে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে তাঁদের মাঝে সেলাই মেশিন এবং নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

 

​কিশোরগঞ্জ প্রতিনিধি/নিউজনগর

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর