বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন সিট বণ্টন নীতিমালা ছাড়া হল নিয়ন্ত্রণের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি ডাকসু নেতাদের বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্তি স্বাধীন বিচার ব্যবস্থার ওপর আঘাত: জামায়াত কিশোরগঞ্জে উদ্বোধন হলো “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬” মানবাধিকারের আড়ালে প্রতারণার অভিযোগ, ঝিনাইদহে আটক কথিত চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের ২৫০তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ প্রেমঘটিত বিরোধে বন্ধুকে হত্যার অভিযোগ, শেরপুরে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২ শিশু রামিসা হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অসহায় মানুষের পাশে কাদির জঙ্গল ইউনিয়ন পরিষদ, চলছে ভিজিএফ চাল বিতরণ ভৈরবে ‘মাদক সম্রাট’ উমান মিয়া গ্রেফতার, ২০০ কারবারির নিয়ন্ত্রকের অভিযোগ

কিশোরগঞ্জে উদ্বোধন হলো “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬”

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

“স্মার্ট বাংলাদেশ গড়ি, দুর্যোগে প্রস্তুতি বাড়াই” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬”। বুধবার (২০ মে) সকালে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহানা নাসরিন। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। তাঁদের সাহসিকতা, মানবিকতা ও আত্মত্যাগ জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


জেলা প্রশাসক আরও বলেন, আধুনিক ও কার্যকর ফায়ার সার্ভিস গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন জরুরি। বিশেষ করে অগ্নিনির্বাপণ কাজে পানির সহজলভ্যতা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় জলাধারের উৎস খনন এবং ঘাট নির্মাণে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় তিনি বিভিন্ন দুর্ঘটনায় কর্তব্যরত অবস্থায় নিহত ‘অগ্নিবীর’দের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত সদস্যদের সুস্থতা কামনা করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: তোফাজ্জল হোসেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বিত কার্যক্রম জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জের উপসহকারী পরিচালক মো: মোফাজ্জল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি ফায়ার সার্ভিস সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ এবং জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস সদস্যদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। পরে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়, যা উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর