শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি শীতলক্ষ্যা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরি হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট রৌমারীতে মোহাম্মাদিয়া হাসপাতালের নাম ভাঙিয়ে প্রতারণা, দুই প্রতারক জনতার হাতে আটক কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’ মিঠামইন উপজেলা বিএনপি সভাপতিকে হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেফতার, উদ্ধার চাপাতি জয়পুরহাটে এনসিপির পথসভা, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে জনসমাগম বন্দর থানায় গিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রমজানের ‘আত্মহত্যার চেষ্টা’: নেপথ্যে অভিনব নাটক এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী—হাসনাত আব্দুল্লাহ

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) জেলা প্রশাসন, কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরুতে সকাল ৯টায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।


স্মরণসভা শুরুতে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা পর্বে জুলাই শহীদ পরিবারের সদস্যরা তাঁদের স্বজন হারানোর বেদনাময় স্মৃতি তুলে ধরেন। বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে তাঁদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আদর্শ আগামী প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে।”
তিনি আরও বলেন, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জুলাই শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর