বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সং’ঘর্ষে আ’হত পুলিশ সদস্য, আ’টক গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছরের শিশু সামি নামে স্কুল শিক্ষার্থী আহত, বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ! রৌমারীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড আওয়ামী লীগের মতো এবার আন্দোলন দমনে লাঠি হাতে বিএনপি? কিশোরগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, দুই সংগঠনকে সনদ ও ৩ লাখ টাকা ঋণ প্রদান রৌমারীতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নারায়ণগনঞ্জ বন্দরে ১১টি দেশীয় অস্ত্রসহ ২৯ মামলার আসামী ডাকাত মামুন সহ ২ সহযোগী গ্রেপ্তার নালিতাবাড়ীতে ওয়াজ মাহফিলের লিফলেটে নাম না থাকায় মসজিদ কমিটির সম্পাদককে থাপ্পড় স্বীকার করলেন ইউপি সদস্য ‎ মানুষের দ্বারে দ্বারে খালেদ হাসান জুম্মন, ইসলামিক মূল্যবোধে ইউনিয়ন পরিচালনার প্রত্যয় জনসভায় প্রতিশ্রুতি, এবার ওয়ার্ডে ওয়ার্ডে পরামর্শ বক্স নিয়ে হাজির কামরুল ইসলাম!

খুলনা মহানগরীতে অবৈধ জুয়া ও র‌্যাফেল ড্র এর বিরুদ্ধে কে এম পি পুলিশের অভিযান।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : ইশতিয়াক আহামেদ

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ৪ জানুয়ারি ২০২৫ তারিখে নগরজুড়ে অবৈধ জুয়া ও র‌্যাফেল ড্র এর বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন স্থানে টিকেট বিক্রির সময় মোট ৩৬ জনকে আটক করা হয়।

অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে ৭টি ইজিবাইক, ৭ সেট মাইক, ৮টি টিনের ড্রাম, বিভিন্ন রংয়ের ১২ বান্ডেল ও খোলা অবস্থায় ২,৫৫৭টি টিকেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া টিকেট বিক্রির মাধ্যমে সংগৃহীত নগদ ১৭,১৮০ টাকাও জব্দ করা হয়।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে কেএমপি অধ্যাদেশের ৯৫ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অবৈধ জুয়া ও র‌্যাফেল ড্র বন্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সূত্র: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর