রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করবে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমদ। বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা ও উপহার দিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র সমাবেশ কার্ড নয়, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকটের স্থায়ী সমাধান চান মামুনুল হক অর্থসংকটে থমকে যাচ্ছিল চিকিৎসক হওয়ার স্বপ্ন, ফাতেমার পাশে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুলের সমাধিতে রিজভীকে নিয়ে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা ধর্মীয় আবহে কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

গুমের প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচারের পথ সুগম করবে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমদ।

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে
প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬’ গুমের শিকার ব্যক্তিদের দীর্ঘসূত্রতা ছাড়াই সরাসরি আদালতের মাধ্যমে ন্যায়বিচার ও প্রতিকার পাওয়ার সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ আয়োজিত এক আলোচনা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ২৭ আগস্ট সংসদে উত্থাপিত প্রস্তাবিত আইনে গুমের ধরন ও অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রাখা হয়েছে। দীর্ঘদিন নিখোঁজ থাকা ব্যক্তির ক্ষেত্রে পাঁচ বছর পর আদালতের অনুমতি নিয়ে উত্তরাধিকারীদের সম্পত্তির অধিকার এবং দায়ী পক্ষ ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণের ব্যবস্থাও রাখা হয়েছে।

  

তিনি বলেন, আইনটি বর্তমানে সংসদীয় কমিটিতে রয়েছে। এ পর্যায়ে আইনটিকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় ভালো পরামর্শ গ্রহণের সুযোগ রয়েছে।

                                                                                               বিজ্ঞাপন

মোংলায় মিরাজ শেখের কথিত গুমের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তে কোনো সরকারি বাহিনীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন হলে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনে সরকার প্রস্তুত।

নিজের গুমের অভিজ্ঞতা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘদিন তাঁকে অন্ধকার ও স্যাঁতসেঁতে ছোট একটি কক্ষে বন্দি রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছিল। পরে চোখ বেঁধে তাঁকে ভারতের শিলংয়ে পাঠানো হয়। সেখানে বৈধ কাগজপত্র না থাকায় করা মামলায় প্রায় সাড়ে নয় বছর আইনি লড়াইয়ের পর ভারতীয় আদালত তাঁকে সব অভিযোগ থেকে খালাস দেন।

অনুষ্ঠানে ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মীর আহমদ বিন কাসেম, ব্যারিস্টার সারা হোসেন, নূর খান লিটন, শহীদুল আলম ও নাজমুল আহসানসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

এর আগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে গুম ও নির্যাতন নিয়ে সাত দিনব্যাপী বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রদর্শনীটি চলবে ২৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর