বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মীয় আবহে কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ডাকসুর প্রকাশনায় শহিদ ওসমান হাদির ৪৪ বক্তব্যের সংকলন ‘বারুদমাখা কথামালা’ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন্নবী অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডাকসুর ৫ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় একই দিনে ৪ মৃত্যু নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল দুই শিশুর মরদেহ ভৈরবে যুবলীগ নেতা আল-আমিন সৈকতকে কুপিয়ে হত্যা ১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

চীফ হুইপ নূরুল ইসলাম মণির সঙ্গে কোস্ট গার্ড ডিজির সৌজন্য সাক্ষাৎ সামুদ্রিক নিরাপত্তা, জেলেদের সুরক্ষা, ব্লু ইকোনমি ও মাদক পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে

 

নিউজ নগর আবুল বশার

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণির সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার, জেলেদের নিরাপত্তা ও কল্যাণ, মৎস্যসম্পদের সংরক্ষণ, সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধ, তথ্যপ্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা এবং ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আন্তর্জাতিক যুদ্ধ, সংঘাত বা নাশকতার কারণে বাংলাদেশের সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হওয়ার মতো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। দেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা এবং সামুদ্রিক সম্পদ সংরক্ষণে সমুদ্রের কৌশলগত গুরুত্ব নিয়েও মতবিনিময় করা হয়।
জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য দেশের আদলে মাছ ধরার নৌযানে রঙভিত্তিক (কালার কোড) পরিচিতি ব্যবস্থা চালুর প্রস্তাব আলোচনায় আসে। পাশাপাশি সমুদ্রে জেলেদের অবস্থান দ্রুত শনাক্ত, জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম আরও কার্যকর করতে জিপিএস ট্র্যাকার সরবরাহের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন-জীবিকা রক্ষা করা, সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমির অপার সম্ভাবনাকে কাজে লাগানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি এ লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে আরও কার্যকর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, দেশের জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার সংযোজন করা হলে সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, জরুরি সহায়তা প্রদান এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন মাননীয় চীফ হুইপ।
বৈঠকে সমুদ্রে মৎস্য আহরণ, মৎস্যসম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সমুদ্রপথে মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের সক্ষমতা বৃদ্ধি এবং আরও কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। মৎস্য অধিদপ্তরের কার্যক্রম সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।
এ ছাড়া অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়া সংবাদ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। জনমনে বিভ্রান্তি ও অপপ্রচার প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকে আলোচিত বিষয়গুলো বাস্তবায়িত হলে দেশের সামুদ্রিক নিরাপত্তা, জেলেদের সুরক্ষা, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং ব্লু ইকোনমি বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর