রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

নালিতাবাড়ীতে কারেন্ট জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, বিপুল জাল জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৪৫ বার দেখা হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি

শেরপুর, ২৯ মে, ২০২৫: মৎস্য সুরক্ষা ও সংরক্ষণে নালিতাবাড়ী উপজেলায় কলসপাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” বাস্তবায়নে পরিচালিত এই অভিযানে কারেন্ট জাল বিক্রি ও মজুদের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে, ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. আনিসুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো সারোয়ার হোসাইন।

এ সময় নালিতাবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা আক্তার ববি, ছাত্র প্রতিনিধি, নালিতাবাড়ী থানা পুলিশ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর