বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছ কাটার অপরাধে বহিষ্কার বিএনপি নেতা: মিঠামইনে অভিযুক্ত উপজেলা বিএনপি সভাপতি- বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন ২৩ ফেব্রুয়ারি নালিতাবাড়ীতে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার- সরকারি প্রকল্পের গাছ উধাও: মিঠামইনে অভিযুক্ত উপজেলা বিএনপি সভাপতি কিশোরগঞ্জ আঞ্চলিক হাঁস খামারে কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ- সংসদে নতুন কণ্ঠের প্রত্যাশা: তরুণ পীরজাদা সাঈদ আহমদ হানজালাকে ঘিরে সমর্থকদের আশাবাদ। অমর একুশে বইমেলায় আসছে ❝নিঃশব্দ দহন❞ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ পবিত্র ঈদ-উল-ফিতর’র ১৯৯তম জামাত উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পুলিশের জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ কেজি গাঁজা মুরাদনগরে ৫ দিন ধরে নিখোঁজ ‘আলিম আহমেদ’, সন্ধান চায় পরিবার

নালিতাবাড়ীতে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার-

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

 

তানিম আহমেদ নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রাফিন (১০) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মরিচপুরান ইউনিয়ন-এর ফকিরপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাফিন ওই এলাকার সাদেকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ইফতার শেষে রাফিন তার মা-বাবার সঙ্গে বাসায় অবস্থান করছিল। পরে তার বাবা মাগরিবের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। এ সময় কোনো একটি বিষয় নিয়ে মা তাকে বকাবকি করেন। এরপর সবার অগোচরে রাফিন নিজ ঘরের ধর্ণার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পরবর্তীতে মা রাবেয়া খাতুন উঠানে কাজ করার সময় ছেলেকে খুঁজতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি নালিতাবাড়ী থানা-এ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর