বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
“অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ কিশোরগঞ্জে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত চায়ের আড্ডায় বইয়ের ছোঁয়া:নালিতাবাড়ীতে অনন্য দৃষ্টান্ত ‘পথ পাঠাগার’ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি শীতলক্ষ্যা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরি হাওরের জননিরাপত্তা ও পর্যটক নিরাপত্তা জোরদারে কিশোরগঞ্জ পুলিশ সুপারের মতবিনিময় কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট

বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের জুবায়ের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি -নাজমুল খন্দকার আবির

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মো. জোবায়ের (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বন্দর থানার এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে মেহেদী হাসান মানিক (২৫)সহ আরও দুই অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে জোবায়েরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে জোবায়েরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বন্দর থানার সেকেন্ড অফিসার মনির হোসেন জানান, ঘটনার পর থেকেই পুলিশ জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর