বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাছ কাটার অপরাধে বহিষ্কার বিএনপি নেতা: মিঠামইনে অভিযুক্ত উপজেলা বিএনপি সভাপতি- বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন ২৩ ফেব্রুয়ারি নালিতাবাড়ীতে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার- সরকারি প্রকল্পের গাছ উধাও: মিঠামইনে অভিযুক্ত উপজেলা বিএনপি সভাপতি কিশোরগঞ্জ আঞ্চলিক হাঁস খামারে কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ- সংসদে নতুন কণ্ঠের প্রত্যাশা: তরুণ পীরজাদা সাঈদ আহমদ হানজালাকে ঘিরে সমর্থকদের আশাবাদ। অমর একুশে বইমেলায় আসছে ❝নিঃশব্দ দহন❞ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ পবিত্র ঈদ-উল-ফিতর’র ১৯৯তম জামাত উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পুলিশের জালে দুই মাদক কারবারি, উদ্ধার ১০ কেজি গাঁজা মুরাদনগরে ৫ দিন ধরে নিখোঁজ ‘আলিম আহমেদ’, সন্ধান চায় পরিবার

বায়তুল মুকাররমে মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন ২৩ ফেব্রুয়ারি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ঢাকা: পবিত্র মাহে রমযান উপলক্ষে মাসব্যাপী ইসলামী বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ (সোমবার) বিকাল ৩টা ০ মিনিটে রাজধানীর বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পবিত্র মাহে রমযানকে কেন্দ্র করে আয়োজিত এ মাসব্যাপী ইসলামী বইমেলায় কুরআন-হাদিস, তাফসির, সীরাত, ইসলামী ইতিহাস, সমসাময়িক ইসলামি চিন্তাধারা এবং শিশু-কিশোরদের জন্য বিভিন্ন ইসলামী গ্রন্থ প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা থাকবে। দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলো মেলায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক অনুরোধপত্রে গণমাধ্যমকর্মীদের উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে যথাযথ মিডিয়া কভারেজ প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর