বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

বীর মুক্তিযোদ্ধা পরিচয়ে জালিয়াতি, জমি দখল ও প্রতারণার অভিযোগ: গোলাম ফারুক এলাকায় চরম বিতর্কিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৪ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি:
এক সময় বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত গোলাম ফারুক এখন এলাকায় বিতর্কের কেন্দ্রে। মুক্তিযোদ্ধা সনদপত্রের অপব্যবহার, কোটা দুর্নীতি এবং ভুয়া পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার অভিযোগের পাশাপাশি সম্প্রতি তার বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ জনগণকে হয়রানি করার নতুন অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি দখল করে নিচ্ছেন এবং কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এতে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন এবং এলাকার পরিবেশ দিন দিন অস্থির হয়ে উঠছে।

এছাড়া পুরনো অভিযোগ অনুযায়ী, তিনি তার ভাতিজিকে মেয়ে পরিচয়ে সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন এবং পরিবার নিয়ে নানা ভুয়া পরিচয় ও জাল ওয়ারিশান সনদ তৈরি করে সুবিধা নিচ্ছেন। এলাকাবাসীর মতে, এসব কর্মকাণ্ড কেবল সমাজের নৈতিক অবক্ষয়ই নয়, মুক্তিযুদ্ধের চেতনার অপমান।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বললে জানা যায়, গোলাম ফারুক বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এলাকাবাসী সরকারের কাছে দাবি জানিয়েছেন, যেন এমন অনৈতিক ও দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর