বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
রৌমারীতে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বর্ণাঢ্য র‍্যালিতে কিশোরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নালিতাবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজী ফরহাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রতিবন্ধকতা থামাতে পারেনি ইব্রাহিমকে—লাঠিতে ভর দিয়ে গানই যার বেঁচে থাকার অবলম্বন নজরুল বর্ষ উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান নবীগঞ্জ মেলায় ছাত্রদল নেতা জিসান ও ইশানের ওপর হামলার কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ একই পরিবারের ৩ জনের বগাদিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, খালেদ হাসান জুম্মন চেয়ারম্যান পদপ্রার্থী ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদ

মাঠ সংস্কারে বিলম্বের প্রতিবাদে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে মাছ অবমুক্ত করল ডাকসু

  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬০ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। মাঠ সংস্কারের দীর্ঘসূত্রতা ও জলাবদ্ধতার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে মাছ অবমুক্ত করেছেন ডাকসুর নেতৃবৃন্দ।

ডাকসু জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারের জন্য ২ কোটি টাকার বাজেটের ব্যবস্থা করা হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংস্কারকাজে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

তাদের দাবি, সামান্য বৃষ্টিতেই কেন্দ্রীয় খেলার মাঠ পানিতে তলিয়ে গিয়ে কার্যত জলাশয়ে পরিণত হয়। এতে নিয়মিত খেলাধুলা ও শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ পরিস্থিতির প্রতীকী প্রতিবাদ হিসেবে আজ কেন্দ্রীয় খেলার মাঠে মাছ অবমুক্ত করেন ডাকসুর নেতারা। তারা দ্রুত মাঠ সংস্কারকাজ শুরু করে শিক্ষার্থীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর