রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মুরাদনগরে অবৈধ সয়াবিন তেলের কারখানায় অভিযান: ২ লাখ টাকা জরিমানা!

  • আপডেট সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে


মুরাদনগর প্রতিনিধি: অনিক হাসান
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় অবৈধভাবে খোলা সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ খোলা তেল, বোতল, লেবেল ও প্যাকেট। অভিযুক্ত ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে খোলা সয়াবিন তেল কিনে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের নামে বোতলজাত করে বাজারে সরবরাহ করছিলেন। এতে সাধারণ ভোক্তারা প্রতারিত হচ্ছিলেন এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছিলেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও স্থানীয় পুলিশ।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “অবৈধভাবে খোলা তেল বোতলজাত করে ভোক্তাদের ঠকানো একটি গুরুতর অপরাধ। আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “এমন প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ প্রতিদিন ক্ষতির মুখে পড়বে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর