রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি নকলায় ঐতিহ্যবাহী ইছালে ছওয়াব উপলক্ষে ৬৩তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত অটো গাড়িসহ ২ দিন ধরে নিখোঁজ পাভেল মিয়া, তার ফিরে আসার অপেক্ষায় পরিবার!! কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের কিশোরগঞ্জে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তেহরানে পাকিস্তান–ইরান উচ্চপর্যায়ের বৈঠক শুরু “শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি আমানত”—আবেগঘন পরিবেশে আতাউর রহমানের বিদায় বাউফলে একসাথে জন্ম নেওয়া ৫ নবজাতকের পরিবারের পাশে জামায়াতে ইসলামী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ বেডে উন্নীতকরণে আশার আলো

মুরাদনগরে কিশোরদের দিয়ে মাদক ক্রয়—ভিডিও ভাইরাল

  • আপডেট সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কিশোরদের ব্যবহার করে মাদক ক্রয় ও সেবনের অভিযোগে একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মোচাগড়া ইউনিয়নের ভবানীপুর এলাকার দুই কিশোর মাদক কিনতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত দুই কিশোরকে ভবানীপুর এলাকার আক্কাস নামের এক ব্যক্তির মেয়ে ইয়াবা সংগ্রহের জন্য মোচাগড়া গ্রামে পাঠিয়েছিল বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলে এবং এ ঘটনার ভিডিও ধারণ করে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, কিশোরদের এভাবে মাদক ব্যবসায় ব্যবহার করা অত্যন্ত উদ্বেগজনক এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সচেতন মহলের দাবি, কিশোরদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর