শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

“শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি আমানত”—আবেগঘন পরিবেশে আতাউর রহমানের বিদায়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ বার দেখা হয়েছে

দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি টেনে অবসরে গেলেন খোশবাজার ছালেহিয়া দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা মোঃ আতাউর রহমান। তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিল এক হৃদয়স্পর্শী আবেগঘন মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানস্থলে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে তৈরি হয় এক বিষণ্ণ অথচ কৃতজ্ঞতাভরা পরিবেশ। প্রিয় শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব আবুল হাছানাত শাহ্ মুহাম্মদ আয়াতুল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোশবাজার দরবার শরীফের পীর সাহেব আলহাজ শাহ্ আবু ছাঈদ মুহাম্মদ নাজমুছ ছায়াদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোঃ নূর ইসলাম।

মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম আব্দুল্লাহ বিন মাছউদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, মাওলানা আতাউর রহমান একজন আদর্শবান শিক্ষক হিসেবে শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অধ্যক্ষ আ.ন.ম আব্দুল্লাহ বিন মাছউদ তার বক্তব্যে বলেন,
“একজন সহকর্মীর বিদায় মানে শুধু একজন শিক্ষকের বিদায় নয়, বরং একটি অভিজ্ঞতা, একটি আদর্শ এবং একটি ইতিহাসের বিদায়। আতাউর রহমান সাহেব আমাদের প্রতিষ্ঠানের গর্ব ছিলেন।”

বিদায়ী বক্তব্যে মাওলানা আতাউর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার জীবনের দীর্ঘ সময় জড়িয়ে আছে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা আমি কখনো ভুলব না।”
তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের শেষপর্বে দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অবসর জীবনের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর