রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

মুরাদনগরে প্রশাসনের অনুমতি না থাকায় উদ্বোধনের আগেই মেলা বন্ধ

  • আপডেট সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা): অনিক হাসান
কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়া মেলা আয়োজন করায় উদ্বোধনের আগেই তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ মে) দুপুরে অভিযান চালিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

জানা যায়, বাখরাবাদ এলাকায় ১৫ দিনের একটি শিশু-কিশোর আনন্দ মেলার আয়োজন করেছিল স্থানীয় বাসিন্দারা। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল ১৫ মে। তবে আয়োজক কমিটি কোনো ধরনের প্রশাসনিক অনুমতি না নেওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া জানান, “গত বছরেও একই স্থানে মেলা হয়েছিল। এবারও আয়োজন করেছিলাম। শুনেছি, অনুমতি না থাকায় প্রশাসন মেলা বন্ধ করে দিয়েছে।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, “প্রশাসনের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের জনসমাগম বা মেলা আয়োজন করা আইনগতভাবে বৈধ নয়। তাই নিয়ম অনুযায়ী মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।”


অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর