রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পবিত্র হজ্জ নালিতাবাড়ীতে ‘বাসা ভাড়া’ নামের আড়ালে অনিয়মের অভিযোগ: আটক যুবক–যুবতী মালিককে মারধরের ঘটনা অসহায় মানুষের পাশে দাঁড়াতে কুলিয়ারচরে “মানবিক দৃষ্টি”র পথচলা শুরু মুরাদনগরে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যাচার, প্রতিবাদে পরিবারের সংবাদ সম্মেলন এনসিপিতে যোগদান অনুষ্ঠানে রাজনীতিক ও নাগরিকদের অংশগ্রহণ ফসল ঘরে তুলতেই যুদ্ধ—বাঁশের নড়বড়ে সাঁকোয় জীবন ঝুঁকিতে শোলাপুকুরিয়া-ভবানীপুরের মানুষ ভুয়া স্ক্রিনশট ও হামলার প্রতিবাদে ডাকসু তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে নকলায় ১০ হাজারের বেশি পরিবারের জন্য টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চালু কিশোরগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত, কৃষি উন্নয়নে প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ

মুরাদনগরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা জেলার মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক এরশাদ মিয়ার উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন করেছে অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকাবাসী।
শনিবার বিকেলে উপজেলার গাজীরহাট-শ্রীকাইল সড়কের বলিঘর এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। শিক্ষকের উপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত কর্মসূচিতে এলাকাবাসীর স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিক্ষকরা হলো সমাজের মানুষ গড়ার কারিগর, এই শিক্ষকের উপরে আঘাতের মানে হলো পুরো জাতির উপর আঘাত করা। আমরা অনতিবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই। প্রশাসন যদি কোন দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহন না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিনুল ইসলাম জুয়েল, কামাল হোসেন সরকার, ঠিকাদার রফিকুল ইসলাম, হারুনুর রশিদ
ইউপি সদস্য আতাউর রহমান রিপন, রাজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়া।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, মমিন মিয়া, এনামুল হোসেন, গোলাম মোস্তফা, অলেক মিয়া, উজ্জল মিয়া, আবুল হাসান, শফিকুল ইসলাম শফু, শরীফ মিয়া, ফয়েজ আলীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ গত ২৫শে মার্চ রাতে মুরাদনগর উপজেলার রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার উপর স্থানীয় কাইয়ুম মোলার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় আহত শিক্ষক বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দিলেও দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়ায় এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর