মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার মুরাদনগরে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে মারধরের হুমকি, আতঙ্কে ভুক্তভোগী সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ১৩ প্রার্থী ঘোষণা নালিতাবাড়ীতে সরকারি বই বিক্রির অভিযোগে এক অফিস সহায়ক গ্রেপ্তার দেশজুড়ে খাল-নদী পুনঃখনন কর্মসূচির সূচনা, বগুড়ায় উদ্বোধন করলেন তারেক রহমান হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য রমাদান উপলক্ষে আমপারা মুখস্থ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে দিঘীরপাড় সাহাপুরে জুলাই শহীদ কুদ্দুস মিয়ার পরিবারের পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: মিঠামইনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে জেলা জাসাসের ৩য় মিলন মেলা-২০২৬: নেতাকর্মীদের মিলনমেলায় প্রাণচাঞ্চল্য ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবি

মেজর (অব.) আখতারুজ্জামান রচিত বহুল প্রত্যাশিত আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন: দেশ গঠনে দিকনির্দেশনার প্রত্যাশা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষের দিনে রাজধানীতে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সাহিত্য আয়োজন। মেজর (অব.) আখতারুজ্জামান রচিত বহুল প্রত্যাশিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

 

অনুষ্ঠানে লেখক মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর গ্রন্থ রচনার পেছনের প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁর ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ‘আগামী বাংলাদেশ’ বইটি মূলত একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও সম্ভাবনাময় বাংলাদেশের রূপরেখা তুলে ধরার প্রয়াস।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মাওলানা আ ন ম সামছুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল (সাবেক এমপি) মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং বিশিষ্ট অতিথিরা।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, বইটি পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলবে এবং নতুন প্রজন্মকে দেশ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি, এটি পাঠকদের চিন্তা-চেতনায় ইতিবাচক পরিবর্তন এনে একটি উন্নত ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দিকনির্দেশনা দেবে বলেও তারা মত প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর