রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

রৌমারীতে পাঠ্যপুস্তক চুরি: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গ্রেফতার।

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

মেহেদী হাসান
রৌমারী উপজেলা প্রতিনিধি।

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বহু আলোচিত সরকারি পাঠ্যপুস্তক চুরির ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন প্রধান অভিযুক্ত। প্রায় ৭-৮ মাসের দীর্ঘ তদন্ত শেষে পুলিশের হাতে ধরা পড়েছেন রৌমারী উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মোক্তার হোসেন (৩৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার শ্রীনগর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র।

রৌমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে ৯ হাজার সরকারি পাঠ্যপুস্তক চুরি করে ট্রাকে করে ঢাকায় পাঠানোর সময় শেরপুর জেলায় ট্রাকটি আটক করা হয়। ঘটনার পর মামলা হলেও দীর্ঘদিন ধরে তদন্তে অগ্রগতি ছিল না। অবশেষে মামলার রিকুইজেশন পাওয়ার পর বৃহস্পতিবার (স্থানীয় সময় দুপুর ১২টার দিকে) রৌমারী উপজেলা থেকে অভিযুক্ত মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে রৌমারী থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “পাঠ্যপুস্তক চুরির ঘটনাটি অত্যন্ত গুরুতর। দীর্ঘ তদন্তের পর আমরা অভিযুক্তকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।”

অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, একটি অসাধু মহল টাকা-পয়সার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার নানা চেষ্টা চালিয়েছিল। তবে শেষপর্যন্ত আইনের হাত থেকে কেউই রেহাই পায়নি।

উল্লেখ্য, এই ঘটনার পর সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষা খাতের মতো স্পর্শকাতর একটি ক্ষেত্রে এমন দুর্নীতি নিঃসন্দেহে জাতির ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর