রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

রৌমারীর যাদুরচর সড়কে বড় ধস, গাড়ি চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ!

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪১ বার দেখা হয়েছে

আকাশ খান কুড়িগ্রাম (জেলা প্রতিনিধি)


রৌমারী উপজেলার অন্তর্গত কর্তিমারী বাজার হইতে যাদুরচরের দিকে যাওয়ার প্রধান সড়কের ৫ নম্বর মাথা সংলগ্ন এলাকায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ফলে সড়কে সৃষ্টি হয়েছে একটি বিশাল গর্ত, যা দিয়ে যানবাহন চলাচল এখন সম্পূর্ণরূপে বিপজ্জনক হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, এই সড়কটি প্রতিদিন বহু মানুষ ও যানবাহনের চলাচলের জন্য ব্যবহার হয়। কিন্তু হঠাৎ করে সড়কের একটি অংশ ধসে পড়ায় এলাকাবাসী আতঙ্কিত। ভাঙনের স্থানে কোনো সতর্কতা চিহ্ন বা প্রতিবন্ধকতা না থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন,
“সকাল থেকে বহু লোক এসে দেখে যাচ্ছে। যদি এখনই প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

এই ভাঙনের ফলে:

স্কুলগামী শিক্ষার্থী, জরুরি রোগী পরিবহনে চরম সমস্যা হচ্ছে।

বাজার ও হাটে যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।

বিকল্প রাস্তা না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর অনুরোধ— যত দ্রুত সম্ভব এই বিপজ্জনক ভাঙন মেরামত করে সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক। সেইসঙ্গে পথচারীদের জন্য বিকল্প রাস্তা বা সতর্কতা ব্যারিকেড স্থাপন করা জরুরি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর