শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ কটিয়াদীতে তাহেরা নূর স্কুল অ্যান্ড কলেজে নবনির্বাচিত সভাপতির সংবর্ধনা

শিক্ষাঙ্গনে সহিংসতার প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার এবং দেশব্যাপী শিক্ষাঙ্গনে সহিংসতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে মিছিলটি দৈনিক বাংলা মোড় থেকে শুরু হয়ে বায়তুল মোকাররম মসজিদের সামনে দিয়ে পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং জকসু ভিপি রিয়াজুল ইসলাম। বক্তারা শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহেরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর