সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভৈরবে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ২৬ কিশোরগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকায় পুকুরে কুমিরের উপস্থিতি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের অনলাইন জুয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, আটক ২১ ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন শাহবাগে ১৩ দফা শিক্ষাদাবিতে ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন

শেরপুরের নালিতাবাড়ীতে সংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

শেরপুরের নালিতাবাড়ীতে সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার আয়োজনে অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর সোমবার সেন্টার-ফর-ল এন্ড পলিসি’র সহায়তায় পৌর হলরুমে এই আয়োজন করা হয়।

পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা এনজিও ঐক্য পরিষদের সভাপতি এমএ রায়হান।
এছাড়াও দৈনিক জবাবদিহি পত্রিকার সাংবাদিক আমানুল্লাহ আসিফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীম, পৌরসভার স্টাফ আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা অসংক্রামক রোগ প্রতিরোধে কায়িকশ্রম ও শরীরচর্চা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। অসংক্রামক রোগ সমূহ প্রতিরোধ শরীর চর্চার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যায়ামাগার, রাস্তার পাশে ফুটপাত নির্মাণের বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। উপস্থিত সকলের মাঝে সংশ্লিষ্ট বিষয়ে গাইডলাইন বিতরণ করা হয়। এসময় সভায় অংশগ্রহণ কারীগণ অনতিবিলম্বে একটি ভলিবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেন

এসময় সাংবাদিক সারোয়ার হোসেন, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠন সদস্য রাকিব হাসান রনি ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর