রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালেমাখচিত পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল দানাপাটুলি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত কিশোরগঞ্জে শতভাগ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে শুরু হলো ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রম নালিতাবাড়ীতে র‌্যাবের অভিযানে ১১৯ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আসর থেকে ১৫ জুয়াড়ি আটক, নগদ টাকা ও গাড়ি জব্দ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামাবাদ সফরে ছাত্রশিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হাওরে মাছ ধরা নিষিদ্ধে অভিযান, প্রায় ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নারী চিকিৎসক হেনস্তার অভিযোগ, পাল্টাপাল্টি দাবিতে চাঞ্চল্য হামলা-ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের স্মারকলিপি প্রদান সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে শাহবাগে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

শেরপুরে মুর্শিদপুর পীরের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ।

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৪৬ বার দেখা হয়েছে

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

শেরপুরে মুর্শিদপুর দোজা পীরের দরবারে হামলার ঘটনায় হাফেজ উদ্দিন নামে এক হামলাকারীর মৃত্যুর জের হিসেবে দরবারে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা। গতকাল সকাল থেকে কয়েক ঘণ্টা ওই তাণ্ডবের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বিপুলসংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন থাকলেও বিক্ষুব্ধ জনতা তাদের বাধা উপেক্ষা করে পীরের দরবারে তাণ্ডব চালিয়ে গুঁড়িয়ে দেয়। ওইসময় দরবারে থাকা গরু, মহিষ, ছাগল ও দুম্বাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। ঘটনার পর দরবারের পক্ষ থেকে কারও বক্তব্য পাওয়া যায়নি। তবে সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
শেরপুর সদরের লছমনপুর গ্রামের মুর্শিদপুর খাজা বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারের মুরিদ ও স্থানীয় জামতলা ফারাজিয়া আল আরাবিয়া কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষক এবং তৌহিদী জনতার মধ্যে বেশ কিছুদিন বিরোধের জের ধরে গত ২৬শে নভেম্বর দরবারে হামলার ঘটনা ঘটে। এতে পার্শ্ববর্তী কান্দাশেরীরচর গ্রামের ইদু মিয়ার ছেলে হাফেজ উদ্দিনসহ এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। পরে আহতদের মধ্যে হাফেজ উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৭শে নভেম্বর সকালে মারা যায়। গতকাল সকাল ১০টায় কুসুমহাটিস্থ জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ মাঠে নিহত হাফেজ উদ্দিনের নামাজে জানাজায় শেরপুরের সকল মাদ্রাসা বন্ধ রেখে অংশ নিতে মাইকিং করা হয়।
এদিকে জানাজাকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা গতকাল ভোর থেকেই মুর্শিদপুর দরবার ও কুসুমহাটি বাজার এলাকায় শক্ত অবস্থান নেয়।

তবে কুসুমহাটিস্থ জমশেদ আলী কলেজ মাঠে হাফেজ উদ্দিনের জানাজায় বক্তব্যে বক্তারা হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীনদের মুক্তি এবং ৭২ ঘণ্টার মধ্যে দোজাপীরকে গ্রেপ্তারের দাবি জানান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা জানাজা ছেড়ে লাঠিসোটা নিয়ে দরবারের দিকে অগ্রস হয়।দীর্ঘ প্রায় তিন ঘণ্টার ওই তাণ্ডবে হাজার হাজার বিক্ষুব্ধ জনতার ভিড়ে ঘটনাস্থলে পৌঁছতে পারেনি স্থানীয় দমকল বাহিনীও।

এ ব্যাপারে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, হাফেজ উদ্দিন নিহতের ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। ওই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর