সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হিজাব-নিকাব নিয়ে সংসদে বিতর্কিত মন্তব্য ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মদসহ কারবারি গ্রেপ্তার কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কিশোরগঞ্জে বিএমবিএফের অভিষেক, মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকার আহ্বান অসাবধানতায় রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপলক্ষে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল

হিজাব-নিকাব নিয়ে সংসদে বিতর্কিত মন্তব্য ও ধর্ষণের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, ঢাকা:

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের হিজাব, নিকাব ও পর্দা নিয়ে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বক্তব্যের প্রতিবাদ এবং দেশব্যাপী সংঘটিত ধর্ষণের ঘটনাগুলোর বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

শনিবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় সংগঠনটির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়। পরে মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজার। তিনি সংসদে দেওয়া মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ধর্মীয় মূল্যবোধ ও নারীর ব্যক্তিগত মর্যাদাকে আঘাত করে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন, পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশটি পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুল ইসলাম সাইম। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট বক্তব্যের প্রতিবাদ, নারীর সম্মান রক্ষার দাবি এবং সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর