বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়াকে পিছনে ফেলেছে ভৈরব: বাজারের নামকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, নিহত ৪, আহত শতাধিক মাঝের আলগা নদী এলাকায় বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ রৌমারীতে মাদক ব্যবসায়ী পলাতক ৬০০ পিস ইয়াবা উদ্ধার বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানে পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ “অনিয়মের বিরুদ্ধে বড় অভিযান—একযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল” নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ, আটক ২ নালিতাবাড়ীতে গভীর রাতে সড়ক দুর্ঘটনা অটোরিকশাচালক-যাত্রী নিহত কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ বিল্লাহ, সেক্রেটারি আবু আহমেদ

মুরাদনগরে নারীসহ তিনজনকে পিটিয়ে হত্যা: এলাকায় উত্তেজনা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: অনিক হাসান

কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গরা বাজার সংলগ্ন করইবাড়ি গ্রামে ভয়াবহ গণপিটুনির ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কথিত মাদক সম্রাজ্ঞী রুবি আক্তার (৪৮) এবং তার ছেলেমেয়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রুবি আক্তার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি এলাকাবাসীর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তারা রুবি আক্তার ও তার সন্তানদের গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ভাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর